যান্ত্রিক গোলযোগ: মার্কিন এফ-৩৫ বহরের অর্ধেক বিমানই আকাশে উড়বে না
https://parstoday.ir/bn/news/world-i51929-যান্ত্রিক_গোলযোগ_মার্কিন_এফ_৩৫_বহরের_অর্ধেক_বিমানই_আকাশে_উড়বে_না
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহরের অর্ধেক বিমানই যান্ত্রিক গোলযোগের কারণে আকাশে উড়তে পারবে না। সম্প্রতি পেন্টাগনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এফ-৩৫কে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৩:০৩ Asia/Dhaka
  • যান্ত্রিক গোলযোগ: মার্কিন এফ-৩৫ বহরের অর্ধেক বিমানই আকাশে উড়বে না

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহরের অর্ধেক বিমানই যান্ত্রিক গোলযোগের কারণে আকাশে উড়তে পারবে না। সম্প্রতি পেন্টাগনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এফ-৩৫কে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয়।

এতে বলা হয়েছে, কাঙ্ক্ষিত মাত্রার অনেক নিচে রয়েছে এফ-৩৫ বিমান বহরের তৎপরতা। এটি অব্যাহত রাখতে এফ-৩৫ যুদ্ধবিমানকে ঘিরে ব্যাপক কর্মতৎপরতা চালাতে হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

যুদ্ধকালীন পরিস্থিতিকে এরকম তৎপরতা মোটেও গ্রহণযোগ্য নয় বলেও প্রতিবেদনে  উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের অপারেশন টেস্টিং  অ্যান্ড ইভালুয়েশন বা ডিওটিই'র নয়া পরিচালক  রবার্ট বেহলার মঙ্গলবার এ প্রতিবেদন দেন।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫