তালেবানকে পরাজিত করতে আফগানিস্তান আসে নি আমেরিকা: কারজাই
https://parstoday.ir/bn/news/world-i53103-তালেবানকে_পরাজিত_করতে_আফগানিস্তান_আসে_নি_আমেরিকা_কারজাই
তালেবান সন্ত্রাসীদের পরাজিত করার জন্য আমেরিকা আফগানিস্তান আসে নি বরং তারা এসেছে প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া ও ইরানকে মোকাবেলার করার জন্য। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৪:৪৮ Asia/Dhaka
  • আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই
    আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই

তালেবান সন্ত্রাসীদের পরাজিত করার জন্য আমেরিকা আফগানিস্তান আসে নি বরং তারা এসেছে প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া ও ইরানকে মোকাবেলার করার জন্য। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

গত বুধবার কারজাইয়ের ওই সাক্ষাৎকার ওয়াশিংটন পোস্টে ছাপা হয়। কারজাই বলেন, "আমেরিকা এখানে কোনো পক্ষ হতে আসে নি। অল্প কিছু তালেবানকে পরাজিত করার জন্য আফগানিস্তানে তাদের এত ঘাঁটি প্রতিষ্ঠা করারও দরকার নেই। তারা এখানে এসেছে শুধুমাত্র যে কারণে তা হচ্ছে চীন, রাশিয়া ও ইরানের মতো তাদের সব বড় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের জায়গা দিয়েছি। আমরা তাদেরকে এখানে স্বাগত জানাই কিন্তু তারা যেন আমাদেরকে প্রতারণা না করে।"

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা

হামিদ কারজাই আরো বলেন, "প্রতিদিন বহুসংখ্যক আফগান নাগরিক মারা  যাচ্ছে। আফগানিস্তান একটি ছোট ও গরিব দেশ; আমরা আমেরিকাকে এসব বন্ধ করার কথা বলতে পারি না। কিন্তু এটা তো একটা দেশ এবং আমাদের স্বার্থের প্রতি তাদের অবশ্যই সম্মান দেখানো উচিত।"

এর আগে হামিদ কারজাই উগ্র সন্ত্রাসী গো্ঠী দায়েশকে আফগানস্তিানে জড়ো করা ও তাদেরকে মদদ দেয়ার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন।

২০০১ সালে তালেবানকে নির্মূল করার নামে আফগানিস্তান সামরিক আগ্রাসন চালায় আমেরিকা। কিন্তু দীর্ঘদিনের যুদ্ধেও তালেবানকে পরাজিত করতে পারে নি তারা। এতে স্বাভাবিকভাবেই আমেরিকার সদিচ্ছা ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬