বিশ্ব-মুসলিম শিগগিরই কুদস মুক্ত করে সেখানে জামায়াতে নামাজ পড়বে: রাহবার
https://parstoday.ir/bn/news/world-i53887-বিশ্ব_মুসলিম_শিগগিরই_কুদস_মুক্ত_করে_সেখানে_জামায়াতে_নামাজ_পড়বে_রাহবার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আশা প্রকাশ করে বলেছেন, সংগ্রামী মুসলিম জাতিগুলো খুব শিগগিরই তাদের প্রথম কিবলা পবিত্র কুদসকে মুক্ত করে সেখানে জামায়াতে নামাজ আদায় করবে এবং আমরা সবাই সেই সুদিন দেখতে পাব।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ২২:৩৬ Asia/Dhaka
  • সিরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলছেন সর্বোচ্চ নেতা
    সিরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলছেন সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আশা প্রকাশ করে বলেছেন, সংগ্রামী মুসলিম জাতিগুলো খুব শিগগিরই তাদের প্রথম কিবলা পবিত্র কুদসকে মুক্ত করে সেখানে জামায়াতে নামাজ আদায় করবে এবং আমরা সবাই সেই সুদিন দেখতে পাব।

তেহরানে সিরিয়ার ওয়াক্‌ফ বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আব্দুস সাত্তার আস-সাইয়্যেদের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলকে  দেয়া সাক্ষাতে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ওই প্রতিনিধিদল এখন ইরান সফর করছে।

ইরানের সর্বোচ্চ নেতা সংগ্রামী মুসলিম জাতিগুলোর ইসলামী পরিচিতির অভিন্নতা রক্ষার ওপরও জোর দেন।    

ওই একই সাক্ষাতে সিরিয়ার প্রতিরোধ যুদ্ধের প্রশংসা করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী  বলেছেন, সিরিয়া ইসলামের শত্রুদের সঙ্গে লড়াইয়ের সম্মুখভাগে রয়েছে এবং এ লড়াইয়ে মু’মিন ও মুজাহিদ জাতিগুলোই বিজয়ী হবে।

তিনি সংগ্রামী  সিরিয়ার প্রতি  সহায়তা ও সমর্থন দেয়ার গুরুত্ব এবং এ প্রসঙ্গে ইরানের সাহায্য সমর্থনের  কথাও তুলে ধরেন।  

ওই একই সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়ার প্রতিরোধ যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের দৃঢ় ও অবিচল ভূমিকারও প্রশংসা করেছেন। বাশার আল আসাদ একজন বড় সংগ্রামী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বলে  ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেন।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সাল থেকে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদসহ পূর্ব বায়তুল মুকাদ্দাস দখল করে রেখেছে। পূর্ব বায়তুল মুকাদ্দাস ১৯৬৭ সাল পর্যন্ত জর্দানের অংশ ছিল। দখলদার ইসরাইল বায়তুল-মুকাদ্দাস বা জেরুজালেম হিসেবে খ্যাত এই শহরের পশ্চিমাংশ দখল করেছিল ১৯৪৮ সালে। # 

পার্সটুডে/এমএএইচ/৩