সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ৩৯
https://parstoday.ir/bn/news/world-i54035-সিরিয়ায়_রুশ_সামরিক_বিমান_বিধ্বস্ত_নিহত_৩৯
সিরিয়ায় রাশিয়ার একটি সমরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন যাত্রী এবং অপর ছয়জন বিমানের কর্মী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৭:৪১ Asia/Dhaka
  • সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ৩৯

সিরিয়ায় রাশিয়ার একটি সমরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন যাত্রী এবং অপর ছয়জন বিমানের কর্মী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়ায় 'হেমেইমিম' বিমান ঘাঁটিতে অবতরণের সময় রুশ বিমান 'এন্তোনোভ-২৬' বিধ্বস্ত হয়েছে। ৩৯ আরোহীর কেউ বেঁচে নেই। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহতদের সবাই রুশ সামরিক বাহিনীর সদস্য।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনও কারিগরী জটিলতায় বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে রাশিয়া। সিরিয়ায় রুশ সামরিক তৎপরতার প্রধান কেন্দ্র হিসেবে হেমেইমিম ঘাঁটিটি ব্যবহার করা হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬