ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i54483-ব্রিটিশ_কূটনীতিকদের_বহিষ্কার_করা_হবে_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ব্রিটিশ সিদ্ধান্তের জবাব দেবে রাশিয়া। আজ (শুক্রবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংবাদিকদের বলেছেন, "আমরা অবশ্যই পাল্টা পদক্ষেপ নেব।"  ব্রিটেনের ওই সিদ্ধান্তের জবাবে রাশিয়াও সেদেশ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করবে বলে তিনি জানান।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ১৬, ২০১৮ ১৪:২৬ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী
    রুশ পররাষ্ট্রমন্ত্রী

২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ব্রিটিশ সিদ্ধান্তের জবাব দেবে রাশিয়া। আজ (শুক্রবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংবাদিকদের বলেছেন, "আমরা অবশ্যই পাল্টা পদক্ষেপ নেব।"  ব্রিটেনের ওই সিদ্ধান্তের জবাবে রাশিয়াও সেদেশ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করবে বলে তিনি জানান।

ব্রিটেন অভিযোগ করছে, সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে নার্ভ এজেন্ট ব্যবহার করে হত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া। এ অভিযোগে ২৩ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

রাশিয়া ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। মস্কো বলছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ব্রিটেন নানা সমস্যার মধ্যে রয়েছে। ওই সব সমস্যাকে ঢাকা দিতেই রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি ব্রিটেনে রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে স্ক্রিপালকে রাশিয়ায় ১৩ বছরের কারাদণ্ড  দেয়া হয়েছিল। পরে তিনি ব্রিটেনে আশ্রয় পান।

 স্ক্রিপাল একসময় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্নেল ছিলেন। বিশ্বাসঘাতকতার দায়ে ২০০৬ সালে রাশিয়া তাকে কারাদণ্ড দিলেও পরে এক সমঝোতার আওতায় তাকে ছেড়ে দেয়া হয়।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬