দুর্নীতির অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদ
https://parstoday.ir/bn/news/world-i54896-দুর্নীতির_অভিযোগে_ইসরাইলি_প্রধানমন্ত্রীকে_পুলিশের_জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ মামলায় তার স্ত্রী ও এক ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আজ অন্তত দুই ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০১৮ ১৫:০৫ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

দুর্নীতির মামলায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ মামলায় তার স্ত্রী ও এক ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আজ অন্তত দুই ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইসরাইলের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি 'বেজেক টেলিকম'-এর সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই মামলা চলছে।  

বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অন্তত তিনটি মামলা রয়েছে। 

ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ নিয়ে এর বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করে দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা চলছে। জেরুজালেম পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের ‘অবৈধ উপহার’ গ্রহণের অভিযোগ উঠেছে। 

এদিকে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রায় প্রতি সপ্তাহে ব্যাপক বিক্ষোভ করছে ইসরাইলি জনগণ। তারা অবিলম্বে নেতানিয়াহুর পদত্যাগ চান।

ইসরাইলের মন্ত্রীদের মধ্যে ঘুষ-দুর্নীতি প্রবণতা প্রথম থেকেই রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬