‘যদি আমরা যুদ্ধের ফলাফল জানতাম, তবে এই যুদ্ধ কখনোই শুরু করতাম না’
-
নেতানিয়াহু ও ট্রাম্প
পার্সটুডে- ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহারনোথ হতাশা প্রকাশ লিখেছে, যদি আমরা আজকের যুদ্ধের ফলাফল জানতাম, তাহলে আমরা ইরানের বিরুদ্ধে কখনোই যুদ্ধ শুরু করতাম না।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়েদিওথ আহারনোথ পত্রিকা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে ইসরায়েলি শাসনের "দুর্বল প্রতিরোধ" এবং "স্বাধীনভাবে কাজের সীমাবদ্ধতা’ থাকার কারণ হিসেবে ওয়াশিংটনের নীতিকে দায়ী করেছে।
ইয়েদিওথ পত্রিকা লিখেছে: ইরানের সাথে আলোচনা উপেক্ষা করে মার্কিন সরকার ইসরায়েলকে সীমিত কর্মস্বাধীনতা এবং দুর্বল প্রতিরোধের মুখে ফেলেছে।
দৈনিকটি একজন পদস্থ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে: "ওই কর্মকর্তা বলেছেন, হতাশা কল্পনার চেয়েও বেশি; যদি আমরা আগে থেকে জানতাম যে এটাই চূড়ান্ত ফলাফল হবে, তবে আমরা আদৌ যুদ্ধ শুরু করতাম কিনা সে বিষয়ে গুরুতর সন্দেহ রয়েছে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।