রাশিয়া সফরের পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/world-i54954-রাশিয়া_সফরের_পর_তুর্কি_প্রেসিডেন্টের_সঙ্গে_কাতারের_আমিরের_ফোনালাপ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতরাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৮ ০৮:১৬ Asia/Dhaka
  • রাশিয়া সফরের পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতরাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো। এরই মাঝে কাতারের আমির রাশিয়া সফর করেছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর দোহা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগের চেয়ে বেশি তৎপর হয়েছে। 

এর আগে তুর্কি প্রধানমন্ত্রী বিন আলি ইলদিরিম ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই সংলাপেও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। কুর্দি ইস্যুতে ইরাক ও তুরস্কের মধ্যে সহযোগিতা আগের চেয়ে বেড়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮