ভেনিজুয়েলার হাজতখানায় দাঙ্গা; পালাতে গিয়ে নিহত ৬৮
https://parstoday.ir/bn/news/world-i55018-ভেনিজুয়েলার_হাজতখানায়_দাঙ্গা_পালাতে_গিয়ে_নিহত_৬৮
ভেনিজুয়েলার উত্তরের ভেলেনসিয়া শহরে পুলিশের একটি হাজতখানায় দাঙ্গা ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। বুধবার রাতে বন্দীরা আগুন ধরিয়ে দাঙ্গা সৃষ্টি করে পালাতে চেষ্টা করলে প্রাণহানির এ ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ১৩:২৭ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার হাজতখানায় দাঙ্গা; পালাতে গিয়ে নিহত ৬৮

ভেনিজুয়েলার উত্তরের ভেলেনসিয়া শহরে পুলিশের একটি হাজতখানায় দাঙ্গা ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। বুধবার রাতে বন্দীরা আগুন ধরিয়ে দাঙ্গা সৃষ্টি করে পালাতে চেষ্টা করলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীরা তাদের সঙ্গে থাকা জিনিসপত্রে আগুন দেওয়ার পর তা মুহূর্তের মধ্যে পুরো থানায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন অনেকে। বন্দিদের দেখতে যাওয়া শিশুসহ অনেক স্বজনও নিহতদের মধ্যে রয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
 
ভেনিজুয়েলার হাজতখানা ও কারাগারগুলো সবসময়ই জনাকীর্ণ থাকে। বন্দীদের মধ্যে অনেক মাদক চোরাচালানিও থাকে। তাদের অনেকেই অস্ত্র সঙ্গে রাখে বলে অভিযোগ রয়েছে। সে কারণে প্রায়ই কারাগারে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়।

গত মাসেও কারাবোবো প্রদেশে একটি কারাগারে এক দাঙ্গার ঘটনায় বহু বন্দী এবং বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯