ইসরাইলি গণহত্যা: নিরাপত্তা পরিষদে প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i55160-ইসরাইলি_গণহত্যা_নিরাপত্তা_পরিষদে_প্রস্তাব_আটকে_দিয়েছে_আমেরিকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত এ প্রস্তাব তুলেছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০১, ২০১৮ ১৫:২৪ Asia/Dhaka
  • গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলির শিকার এক ফিলিস্তিনি শিশু
    গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলির শিকার এক ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত এ প্রস্তাব তুলেছিল।

গত শুক্রবার ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে গাজার অধিবাসীরা ইসরাইল সীমান্তের কাছে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ইসরাইলি সেনারা এবং অন্তত ১৭ জন ফিলিস্তিনি শহীদ হন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের আওতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়ে কুয়েত নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে।

এছাড়া, সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার মেনে নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। কিন্তু আমেরিকা এ প্রস্তাব আটকে দেয় এবং জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ওয়াল্টার মিলার তার ভাষায় বলেন, “সহিংসতা উসকে দেয়ার জন্য দুষ্ট লোকেরা এ ক্ষোভের আয়োজন করেছিল যার কারণে নিরীহ মানুষের জীবন হুমকির মুখে পড়ে।”

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র সদস্য হানান আশরাভি মার্কিন এ পদক্ষেপের নিন্দা করে বলেছেন, ইসরাইলি অপরাধযজ্ঞে আমেরিকা ও ব্রিটেন সহযোগিতা করছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১