কানাডার টরেন্টোয় গাড়ি চাপায় নিহত ১০; চালকের উদ্দেশ্য অস্পষ্ট
https://parstoday.ir/bn/news/world-i56270-কানাডার_টরেন্টোয়_গাড়ি_চাপায়_নিহত_১০_চালকের_উদ্দেশ্য_অস্পষ্ট
কানাডার টরোন্টোয় গাড়ি চাপায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল। স্থানীয় সময় গতকাল (সোমবার) দুপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • কানাডার টরেন্টোয় গাড়ি চাপায় নিহত ১০; চালকের উদ্দেশ্য অস্পষ্ট

কানাডার টরোন্টোয় গাড়ি চাপায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল। স্থানীয় সময় গতকাল (সোমবার) দুপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে চালক পালিয়ে যান। পরে ঘটনাস্থলের কিছুটা দূরে গাড়িসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির আগের কোনো অপরাধের রেকর্ড পুলিশের কাছে নেই। এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নের জবাবে টরোন্টো পুলিশের প্রধান মার্ক সন্ডার্স বলেছেন, ‘এ মুহূর্তে জাতীয় নিরাপত্তা ভাঙতে পারে এমন কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ক্যাং নামের একজন সংবাদ মাধ্যমকে বলেছেন, পথচারীদের ওপর গাড়ি উঠে যাওয়ার পর তা থামানোর কোনো লক্ষণ চালকের ছিল না। যদি এটা দুর্ঘটনা হতো, তবে তিনি গাড়ি থামানোর চেষ্টা করতেন। তিনি ফুটপাত দিয়ে গাড়ি চালিয়ে গেছেন। গাড়ি থামাননি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটে টরোন্টোর ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩