খুব শিগগিরই সিরিয়াকে নয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i56338-খুব_শিগগিরই_সিরিয়াকে_নয়া_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_দেয়া_হবে_রাশিয়া
অদূর ভবিষ্যতেই সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে। এ কথা বলেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৫, ২০১৮ ১৫:১৯ Asia/Dhaka
  • সের্গেই রুদস্কয়
    সের্গেই রুদস্কয়

অদূর ভবিষ্যতেই সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে। এ কথা বলেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রুদস্কয়।

তিনি আজ (বুধবার) বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখবে। খুব শিগগিরই সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে, তা ব্যবহারের প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেন নি জেনারেল রুদস্কয়।

সিরিয়ায় ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই  দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরই সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টার দিকে  আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পর রাশিয়া ঘোষণা করে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করতে পারে যাতে এ ধরনের আগ্রাসনের মুখে সিরিয়া নিজেকে রক্ষা করতে পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫