পাকিস্তানি বাসচালকের ছেলে এখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i56594-পাকিস্তানি_বাসচালকের_ছেলে_এখন_ব্রিটেনের_স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের এক বাসচালকের ছেলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। অভিবাসন নীতি নিয়ে বির্তকের জের ধরে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুডের পদত্যাগের পর সাজিদ জাভিদ নামে ৪৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্যক্তিকে নিয়োগ দেয়া হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ০১, ২০১৮ ০৭:২৮ Asia/Dhaka
  • সাজিদ জাভিদ
    সাজিদ জাভিদ

পাকিস্তানের এক বাসচালকের ছেলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। অভিবাসন নীতি নিয়ে বির্তকের জের ধরে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুডের পদত্যাগের পর সাজিদ জাভিদ নামে ৪৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্যক্তিকে নিয়োগ দেয়া হলো।

সাজিদ জাভিদ হচ্ছেন ব্রিটেনে বসবাসরত দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে প্রথম নির্বাচিত কোনো ব্যক্তি যিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০১৪ সালে তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা পাকিস্তান থেকে ব্রিটেনে গিয়েছিলেন এবং ব্রিস্টলে বাসচালক হিসেবে কাজ করতেন।  স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাজিদের নিয়োগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

রাজনৈতিক ক্যারিয়ার গড়ার আগে সাজিদ জাভিদ ব্যাংকার হিসেবে কাজ করেছেন। তিনি জানান, সাবেক বিটিশ প্রধানমন্ত্রী মার্গরেট থ্যাচার ছিলেন তার রাজনৈতিক অনুপ্রেরণা।  ২০১৬ সালে ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদে স্টিফেন ক্র্যাবকে সমর্থন দিয়েছিলেন সাজিদ কিন্তু ক্র্যাব প্রতিদ্বন্দ্বিতায় যথেষ্ট ভোট পান নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১