মার্কিন নীতি অনুসরণ করবেন না: লাতিন আমেরিকাকে মাহমুদ আব্বাস
https://parstoday.ir/bn/news/world-i56988-মার্কিন_নীতি_অনুসরণ_করবেন_না_লাতিন_আমেরিকাকে_মাহমুদ_আব্বাস
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লাতিন আমেরিকার দেশগুলোকে বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরানোর বিষয়ে আমেরিকাকে অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৮, ২০১৮ ১৬:৫১ Asia/Dhaka
  • মাদুরোর (ডান) সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠকে
    মাদুরোর (ডান) সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠকে

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লাতিন আমেরিকার দেশগুলোকে বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরানোর বিষয়ে আমেরিকাকে অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন।

ভেনিজুয়েলা সফরের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকে তিনি এ আবহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, “আমরা আশা করি লাতিন আমেরিকার কিছু দেশ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেবে না। কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

বায়তুল মুকাদ্দাস ও আল-কুদ্‌স প্রশ্নে মার্কিন নীতির বিপরীতে অবস্থান নেয়ায় মাদুরোর প্রশংসা করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, এটাই হচ্ছে বেশিরভাগ দেশের অবস্থান। বৈঠকে মাদুরো বলেন, ফিলিস্তিনকে ভেজিুয়েলা সর্বাত্মকভাবে সমর্থন দেয় এবং মার্কিন নীতির বিরোধী। ট্রাম্পের ঘোষণাকে তিনি অবৈধ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথা বলেন। ট্রাম্পের এ ঘোষণায় সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। তবে কিছু দেশ মার্কিন নীতি অনুসরণ করবে বলে ঘোষণা দিয়েছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮