গভীর দুঃখ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i57008-গভীর_দুঃখ_করলেন_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ০৯, ২০১৮ ০৩:৩৮ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

তিনি গতকাল (মঙ্গলবার) টুইটারে দেয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি জনসন বলেছেন, ব্রিটেন এ সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। একই সঙ্গে লন্ডন ইউরোপের অন্য দুই শক্তি জার্মানি ও ফ্রান্স এবং বিশ্বের অন্য পক্ষগুলোর সঙ্গে কাজ করবে বলে জানান। তিনি বলেন, আমেরিকার সিদ্ধান্তের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য তার দেশ অপেক্ষা করছে। ব্রিটেন এসব কথা বললেও সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছে।

Image Caption

গতকাল বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার আগে জনসন আমেরিকা সফর করেন এবং ট্রাম্পকে এ সমঝোতা বাতিল না করার পরামর্শ দেন। তিনি ট্রাম্পকে বলেছেন, আন্তর্জাতিক এ সমঝোতা থেকে বের হয়ো যাওয়া হবে বড় রকমের ভুল। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে একমাত্র ইরানই লাভবান হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯