পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে নেই: ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i57046-পরমাণু_সমঝোতা_থেকে_বেরিয়ে_যাওয়ার_ইচ্ছে_নেই_ব্রিটেন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে লন্ডনের নেই। সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও লন্ডন তার প্রতি অনুগত থাকবে বলে তিনি ঘোষণা করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ০৯, ২০১৮ ১৯:৫০ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে লন্ডনের নেই। সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও লন্ডন তার প্রতি অনুগত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতায় জনসন বলেন, আন্তর্জাতিক এ সমঝোতার মাধ্যমে অর্জিত সফলতাকে রক্ষার জন্য লন্ডন যত্নশীল থাকবে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বরিস জনসন পরমাণু সমঝোতাকে সমর্থন করার মতো বিরাট কিছু বলে মন্তব্য করেন। অবশ্য তিনি এও বলেন যে, পরমাণু সমঝোতার মধ্যে সন্দেহজনক কিছু রয়েছে যার কারণে ট্রাম্প বেরিয়ে যেতে চাইছেন। এর আগে তিনি ট্রাম্পের পদক্ষেপে গভীর দুঃখ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯