ফিলিস্তিনে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর চেষ্টা চলছে: তুুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i57760-ফিলিস্তিনে_আন্তর্জাতিক_বাহিনী_পাঠানোর_চেষ্টা_চলছে_তুুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (বুধবার) বলেছেন, ফিস্তিনিদের সমর্থনে সেখানে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় আন্তর্জাতিক বাহিনীর গঠনের বিষয়ে কয়েকটি দেশের সহযোগিতা নেয়া হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৮ ১৪:২৯ Asia/Dhaka
  • মেভলুত চাভুসওগ্লু
    মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (বুধবার) বলেছেন, ফিস্তিনিদের সমর্থনে সেখানে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় আন্তর্জাতিক বাহিনীর গঠনের বিষয়ে কয়েকটি দেশের সহযোগিতা নেয়া হচ্ছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের বিষয়ে জবাবদিহি করা না হলে তাদের অপরাধমূলক তৎপরতা বাড়তেই থাকবে। 

ফিলিস্তিনে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনার পাশাপাশি বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান। 

এর আগেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলা হবে।  

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ। ২০১৪ সালে গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর সেখানে এত বেশি হতাহতের ঘটনা আর ঘটেনি। 

আমেরিকার পর গুয়াতেমালা এবং প্যারাগুয়েও বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩