জুয়াড়ির অর্থ দিয়ে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর; গুয়াতেমালার স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/world-i57912-জুয়াড়ির_অর্থ_দিয়ে_বায়তুল_মুকাদ্দাসে_দূতাবাস_স্থানান্তর_গুয়াতেমালার_স্বীকারোক্তি
তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের ক্ষেত্রে কুখ্যাত মার্কিন জুয়াড়ি শেলডন এডেলসনের কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়েছে গুয়াতেমালার সরকার। এ কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জুভেল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৬, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য
    উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য

তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের ক্ষেত্রে কুখ্যাত মার্কিন জুয়াড়ি শেলডন এডেলসনের কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়েছে গুয়াতেমালার সরকার। এ কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জুভেল।

তিনি বলেছেন, মার্কিন ক্যাসিনো ব্যবসায়ী শেলডন এডেলসন আমাদের সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার জন্য বোয়িং ৭৬৭ বিমান পাঠিয়েছিলেন। তার দেওয়া বিমানে করেই গুয়াতেমালার সরকারি কর্মকর্তারা সেখানে গেছেন। অন্যান্য খরচও সেই জুয়াড়িই দিয়েছেন কিনা তা স্পষ্ট করেন নি গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী।

দেশটির বেসরকারি সংস্থা সিটিজেন অ্যাকশনের পরিচালক মেনফ্রেডো মেরুকুইন বলেছেন, প্রেসিডেন্ট মোরালেস দেশের আইন লঙ্ঘন করেছেন। এ ধরনের সহযোগিতা গ্রহণ আইনবিরোধী বলে তিনি জানান।

আমেরিকাকে অনুসরণ করে গুয়েতেমালা সরকার গত ১৬ মে বুধবার নিজের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করে।

এর আগে গোটা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন সরকার গত ‌১৪ মে জেরুজালেম খ্যাত নগরী বায়তুল মুকাদ্দাসে নিজের দূতাবাস উদ্বোধন করে। ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের প্রায় সব দেশ ওয়াশিংটনের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে। ওইদিনের পাশবিক হামলায় আহত হন আরো ৩,০০০ ফিলিস্তিনি নাগরিক।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬