বিমানবাহী জাহাজে রাতের বেলায় মহড়া চালালো চীন
https://parstoday.ir/bn/news/world-i57920-বিমানবাহী_জাহাজে_রাতের_বেলায়_মহড়া_চালালো_চীন
চীনের প্রথম বিমানবাহী জাহাজ লিয়াওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও উড্ডয়নের মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী। চীনা গণমাধ্যম এ খবর দিয়েছে। এ ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৮ ১৪:২৭ Asia/Dhaka
  • চীনা যুদ্ধজাহাজে বিমান অবতরণ (১৪ এপ্রিলের ছবি)
    চীনা যুদ্ধজাহাজে বিমান অবতরণ (১৪ এপ্রিলের ছবি)

চীনের প্রথম বিমানবাহী জাহাজ লিয়াওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও উড্ডয়নের মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী। চীনা গণমাধ্যম এ খবর দিয়েছে। এ ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

চীনের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনও খবরটি নিশ্চিত করেছে এবং এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, পিপল’স লিবারশেন আর্মির কয়েকটি বিমান লিয়াওনিং জাহাজের ওপর অবতরণ করছে এবং সেখান থেকে উড়ে যাচ্ছে।

চীনা যুদ্ধজাহাজ থেকে বিমান উড্ডয়ন (১৪ এপ্রিলের ছবি)

সামরিক বিশেষজ্ঞদের মতে- রাতের বেলায় যুদ্ধজাহাজে বিমান অবতরণ ও উড্ডয়নের ক্ষেত্রে পাইলটদের জন্য বিরাট চ্যালেঞ্জ থাকে। রাতের বেলায় সিগন্যাল বাতি আলাদা করা এবং পাইলটদের পক্ষে জাহাজ থেকে বিমান ওড়ানোর সক্ষমতা বুঝতে পারা কঠিন কাজ।

৬০ হাজার টন ওজনের লিয়াওনিং জাহাজটি ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে চলতে পারে এবং একসঙ্গে ৩৬টি বিমান বহন করতে পারে। এটি হচ্ছে চীনের একমাত্র বিমানবাহী জাহাজ। গত এপ্রিল মাসে চীন আরো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্ত করেছে তবে সেটিকে পরিপূর্ণভাবে কর্মক্ষম করে তুলতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬