পরমাণু সমঝোতা রক্ষা করতে বৈঠকে বসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা
https://parstoday.ir/bn/news/world-i57942-পরমাণু_সমঝোতা_রক্ষা_করতে_বৈঠকে_বসছেন_ইইউ_পররাষ্ট্রমন্ত্রীরা
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্য নিয়ে আগামী ২৮ মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৬, ২০১৮ ১৭:৫৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্য নিয়ে আগামী ২৮ মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।

এর আগে গত ১৬ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ২৮ জাতির জোট ইইউ’র শীর্ষ নেতাদের সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নেতারা পরমাণু সমঝোতা রক্ষার পক্ষে তাদের ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা করেন।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে তাদের স্বার্থ রক্ষার জন্য ইউরাপীয় ইউনিয়ন প্রতিশ্রতিবদ্ধ।

এদিকে, গতকাল (শুক্রবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন আলোচনায় বসে এবং সবাই এ সমঝোতা রক্ষা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরমাণু সমঝোতার ধারা অনুসারে সমঝোতার বাস্তবায়ন ও দেখভালের বিষয়টি যৌথ কমিশনের দায়িত্বে রয়েছে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬