ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বোঝাতে ব্যর্থ নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i58546-ব্রিটিশ_প্রধানমন্ত্রীকে_বোঝাতে_ব্যর্থ_নেতানিয়াহু
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতাকে সমর্থন করে এবং যতক্ষণ তেহরান এর প্রতি অনুগত থাকবে ততক্ষণ লন্ডনও তা মেনে চলবে। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে থেরেসা মে এসব কথা বলেছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৭, ২০১৮ ১২:০৯ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে\'র সঙ্গে (বামে) বৈঠকে নিতানিয়াহু
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে\'র সঙ্গে (বামে) বৈঠকে নিতানিয়াহু

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতাকে সমর্থন করে এবং যতক্ষণ তেহরান এর প্রতি অনুগত থাকবে ততক্ষণ লন্ডনও তা মেনে চলবে। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে থেরেসা মে এসব কথা বলেছেন।

গতকাল (বুধবার) নেতানিয়াহুর সঙ্গে লন্ডনের বৈঠকে থেরেসা মে তার ভাষায় আরো বলেন, জাতিসংঘ সমর্থিত পরমাণু সমঝোতা হচ্ছে ইরানকে পরমাণু বোমা অর্জন থেকে বিরত রাখার সবচেয়ে ভালো উপায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব কথার মধ্যে দিয়ে কার্যত পরিষ্কার হলো যে, লবিংয়ের জোরালো প্রচেষ্টা সত্ত্বেও থেরেসা মে-কে বোঝাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।

জার্মানিকেও রাজি করাতে পারেন নি নেতানিয়াহু

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন, “ইরান যতক্ষণ পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ততক্ষণ আমরাও তা মেনে চলব।” তবে তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক ক্ষেত্রে তেহরানের ভূমিকা নিয়ে আলোচনা করা দরকার।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর নেতানিয়াহু ইউরোপীয় নেতাদেরকে এ থেকে বের করে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফর করলেন। তবে ইউরোপের এসব দেশের কোনটাই তার বক্তব্যে সাঁই দেয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭