ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ!
https://parstoday.ir/bn/news/world-i58976-ট্রাম্পের_মেয়াদ_শেষ_হওয়ার_আগেই_উত্তর_কোরিয়ার_পরমাণু_নিরস্ত্রীকরণ!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়া তার পরমাণু নিরস্ত্রীকরণের জন্য বাস্তব পদক্ষেপ নিক তা ওয়াশিংটন চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৪, ২০১৮ ১২:২৫ Asia/Dhaka
  • ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়া তার পরমাণু নিরস্ত্রীকরণের জন্য বাস্তব পদক্ষেপ নিক তা ওয়াশিংটন চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গতকাল (বুধবার) দক্ষিণ কোরিয়ায় সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রশাসন দেখতে চায় যে, নিজের পরমাণু অস্ত্র কর্মসূচির অবসান ঘটানোর জন্য উত্তর কোরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছে তার দ্রুত বাস্তবায়ন ঘটুক।       

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, "আমরা আশাবাদী যে আগামী আড়াই বছরের মধ্যে আমরা উত্তর কোরিয়াকে পুরোপুরিভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করতে পারব। তবে এ বিষয়ে লক্ষ্য অর্জনে এখনো অনেক কাজ বাকি রয়েছে।" তিনি আরো বলেন, দুই দেশ এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট পরিকল্পণা প্রণয়ন করতে পারেনি। তবে গত মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সই হওয়া চুক্তিতে এ বিষয়ে একটি বোঝাপড়া হয়েছে বলে দাবি করেন পম্পেও। তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা কী করতে প্রস্তুত আছি সে বিষয়ে উত্তর কোরিয়া ভালভাবেই উপলব্ধি করতে পারছে।"

মঙ্গলবারের শীর্ষ বৈঠকের পর কিমের সঙ্গে যে চুক্তি  সই হয়েছে তাকে গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ চুক্তি আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি নয়া সম্পর্কে স্থাপনে সহায়তা করবে বলেও উল্লেখ করেন পম্পেও।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪