মুশাররফের নির্বাচনের আশা শেষ করে দিয়েছে পাক সুপ্রিম কোর্ট
https://parstoday.ir/bn/news/world-i58990-মুশাররফের_নির্বাচনের_আশা_শেষ_করে_দিয়েছে_পাক_সুপ্রিম_কোর্ট
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা শেষ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদালত আগে শর্তসাপেক্ষে যে অনুমতি দিয়েছিল আজ (বৃহস্পতিবার) তা প্রত্যাহার করে নিলে মুশাররফের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আশার অবসান ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৪, ২০১৮ ১৩:২১ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ
    পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা শেষ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদালত আগে শর্তসাপেক্ষে যে অনুমতি দিয়েছিল আজ (বৃহস্পতিবার) তা প্রত্যাহার করে নিলে মুশাররফের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আশার অবসান ঘটে।

আদালতের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে জেনারেল মুশাররফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে মুশাররফকে আজীবন নিষিদ্ধ করে ২০১৩ সালে লাহোর হাইকোর্ট একটি রায় দিয়েছে। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন মুশাররফ।

গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ জেনারেল মুশাররফকে একদিনের সময়সীমা বেধে আজকের মধ্যে দেশে ফিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু জেনারেল মুশাররফ দেশে ফিরতে ব্যর্থ হলে আদালত মুশাররফের রিভিউ পিটিশন বাতিল করে। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪