যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে ৩৪ আফগান সেনাকে হত্যা করল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i59258-যুদ্ধবিরতির_মেয়াদ_না_বাড়িয়ে_৩৪_আফগান_সেনাকে_হত্যা_করল_তালেবান
আফগানিস্তানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে ৩০ জন সরকারি সেনাকে হত্যা করেছে তালেবান গেরিলারা। তিন দিনের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণার দুই দিন পর এ হমলা হলো। আফগানিস্তানে পশ্চিমের কয়েকটি এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে তালেবান গেরিলারা। হামলা চালিয়ে সেখানকার একটি সেনাঘাঁটিও দখলে নিয়েছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৮ ১২:১২ Asia/Dhaka
  • কয়েক জন তালেবান গেরিলা
    কয়েক জন তালেবান গেরিলা

আফগানিস্তানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে ৩০ জন সরকারি সেনাকে হত্যা করেছে তালেবান গেরিলারা। তিন দিনের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণার দুই দিন পর এ হমলা হলো। আফগানিস্তানে পশ্চিমের কয়েকটি এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে তালেবান গেরিলারা। হামলা চালিয়ে সেখানকার একটি সেনাঘাঁটিও দখলে নিয়েছে তারা।

বাদগিসের প্রাদেশিক পরিষদের প্রধান আব্দুল আজিজ বেইক আজ (বুধবার) বলেছেন, প্রদেশের বালামারগাব জেলার সেনাঘাঁটিতে তালেবান গেরিলারা হামলা চালানোর পর থেকেই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ৩০ সেনা নিহত হয়। এরপর ঘাঁটিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গেরিলারা। 

এছাড়া আজ ভোরে বাগদিসের দু'টি চেকপয়েন্টেও হামলা হয়েছে। সেখানে সংঘর্ষে অন্তত চার সেনা প্রাণ হারিয়েছে। এই প্রদেশের বিভিন্ন স্থানে রাতভর সংঘর্ষে অন্তত ১৫ তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছেন বাগদিস পুলিশের একজন মুখপাত্র। 

গত রোববার তালেবান যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেও আফগান প্রেসিডেন্ট এর মেয়াদ আরও দশ দিন বাড়ান। একইসঙ্গে তিনি তালেবানের প্রতিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০