তুরস্ককে আমেরিকার হুঁশিয়ারি: ‘হয় এফ-৩৫ অথবা এস-৪০০’
https://parstoday.ir/bn/news/world-i59604-তুরস্ককে_আমেরিকার_হুঁশিয়ারি_হয়_এফ_৩৫_অথবা_এস_৪০০’
মার্কিন সরকার তুরস্কের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৮ ০২:১০ Asia/Dhaka
  • মস্কোর রাস্তায় এস-৪০০ ব্যবস্থার প্রদর্শনী (ফাইল ছবি)
    মস্কোর রাস্তায় এস-৪০০ ব্যবস্থার প্রদর্শনী (ফাইল ছবি)

মার্কিন সরকার তুরস্কের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, তুরস্কের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত গ্রীষ্মে সই করা একটি আইন প্রয়োগ করা হবে। ওই আইনে কোনো দেশ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য করলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

ওয়েস মিশেল

আমেরিকার ইউরোপ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েস মিশেল মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে বলেছেন, “আমরা সাফ জানিয়ে দিয়েছি, তুরস্ক যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয় করে তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে। আমরা আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করব। সেইসঙ্গে তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তরের কাজও বন্ধ করে দেয়া হবে।”

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ৪০২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান ও ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করা সম্ভব। এ পর্যন্ত রাশিয়ার কাছ থেকে চীন ও ভারত এই ব্যবস্থা ক্রয় করেছে। তুরস্ক গত বছর এই ব্যবস্থা ক্রয়ের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে এবং ২০১৯ সালের শেষ নাগাদ এস-৪০০ ব্যবস্থার প্রথম চালান আঙ্কারার কাছে হস্তান্তর করা হবে বলে কথা রয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭