ব্রিটিশ মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i59943-ব্রিটিশ_মন্ত্রিসভা_থেকে_একের_পর_এক_পদত্যাগ
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে ব্রিটেনের তিন মন্ত্রী পদত্যাগ করলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে এসব মন্ত্রী পদত্যাগ করেছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে ব্রিটেনের তিন মন্ত্রী পদত্যাগ করলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে এসব মন্ত্রী পদত্যাগ করেছেন।

জনসনের পদত্যাগের কয়েক ঘণ্টা পর থেরেসা মে’র ডাউনিং স্ট্রিট কার্যালয় থেকে বলা হয়েছে, “আজ (সোমবার) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরি তার জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ করা হবে। জনসনের কাজের জন্য থেরেসা মে তাকে ধন্যবাদ জানিয়েছেন।”

থেরেসা মে

থেরেসা মে পরিকল্পনা নিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর এ জোটের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করতে চান। বরিস জনসন এ পরিকল্পনার সমালোচনা করেছেন। গত শুক্রবার মন্ত্রিসভায় এ পরিকল্পনা পাস হয়েছে তবে এরপর থেকে বরিস জনসন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন।

বরিস জনসনের পদত্যাগের পর ব্রেক্সিট নিয়ে সংকট আরো গভীর হবে এবং থেরেসা মে সম্ভবত অনাস্থা ভোটের মুখে পড়তে পারেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯