মাদুরোকে হত্যা-প্রচেষ্টার কথা অস্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i60620-মাদুরোকে_হত্যা_প্রচেষ্টার_কথা_অস্বীকার_করল_আমেরিকা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্কীকার করেছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ওই ঘটনায় আমেরিকার সরকার মোটেই জড়িত নয় বরং এটা ভেনিজুয়েলা সরকারের সাজানো নাটক হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১৯:৫৪ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্কীকার করেছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ওই ঘটনায় আমেরিকার সরকার মোটেই জড়িত নয় বরং এটা ভেনিজুয়েলা সরকারের সাজানো নাটক হতে পারে।

রোববার রাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক অনুষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত রয়েছেন। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট বক্তৃতা দেয়ার সময় ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করে ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছেন, মাদুরোকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এতে সাত সেনাসদস্য আহত হন।

হত্যা-প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন মাদুরো

একটি অজ্ঞাত গোষ্ঠী মাদুরোকে ব্যর্থ হত্যা-প্রচেষ্টার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে মাদুরো নিজেই বিষয়টির জন্য কলম্বিয়াকে দায়ী করেছিলেন। তবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকার করেছে। তারা বলেছে, এ ধরনের কোনো প্রচেষ্টা সঙ্গে কলম্বিয়া জড়িত নয়।#

পার্সটুডে/এসআইবি/৫