আমাকে ইমপিচ করলে সবাই গরিব হয়ে যাবে: ট্রাম্পের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i63744-আমাকে_ইমপিচ_করলে_সবাই_গরিব_হয়ে_যাবে_ট্রাম্পের_হুঁশিয়ারি
মার্কিন নির্বাচনি আইন লঙ্ঘনের বিষয়ে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টকে অভিশংসনের সম্ভাবনা বেড়ে গেছে। এ অবস্থায় 'ফক্স নিউজ' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে অভিশংসন করা হলে মার্কিন অর্থনীতি ধসে পড়বে এবং সবাই খুব দরিদ্র হয়ে যাবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ০১:১২ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন নির্বাচনি আইন লঙ্ঘনের বিষয়ে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টকে অভিশংসনের সম্ভাবনা বেড়ে গেছে। এ অবস্থায় 'ফক্স নিউজ' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে অভিশংসন করা হলে মার্কিন অর্থনীতি ধসে পড়বে এবং সবাই খুব দরিদ্র হয়ে যাবে।

ট্রাম্প প্রশ্ন করেন, অসাধারণ কাজ করছে এমন একজন মানুষকে তুমি কিভাবে অভিশংসন করবে? তিনি দারুণ কাজ করে চলেছেন বলে দাবি করেন।

মার্কিন আইন অনুযায়ী নির্বাচনকে প্রভাবিত করতে কোনও ধরনের অর্থ ব্যয়ের ঘটনা জানলে কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। কিন্তু ট্রাম্প তা করেন নি। 

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী কোহেন বলেছেন, ট্রাম্পের নির্দেশেই তিনি নির্বাচনি ্‌আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া সবশেষ জনমত জরিপে উঠে এসেছে, ২০২০ সালের নির্বাচনে হেরে যাবেন ট্রাম্প। আগামী ২০২০ সালের ৩ নভেম্বর আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন