আমেরিকার সঙ্গে আলোচনা সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i64293-আমেরিকার_সঙ্গে_আলোচনা_সংক্রান্ত_খবর_প্রত্যাখ্যান_করল_তালেবান
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আমেরিকার সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে পারে বলে একটি পশ্চিমা সংবাদ মাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০২:৩৩ Asia/Dhaka
  • একদল তালেবান জঙ্গি (ফাইল ছবি)
    একদল তালেবান জঙ্গি (ফাইল ছবি)

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আমেরিকার সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে পারে বলে একটি পশ্চিমা সংবাদ মাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল (শুক্রবার) এক বিবৃতি প্রকাশ করে ঘোষণা করেছেন, তার সংগঠনের রাজনৈতিক শাখার নেতারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলে রয়টার্সসহ অন্যান্য পশ্চিমা বার্তা সংস্থা যে রিপোর্ট প্রচার করেছে তা সত্য নয়।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তর

রয়টার্সসহ আরো কিছু পশ্চিমা গণমাধ্যম সম্প্রতি খবর দিয়েছিল, কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের কর্মকর্তারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ সম্পর্কে আরো বলেছেন, আলোচনা প্রক্রিয়ার ব্যাপারে যেকোনো খবর এই গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫