‘রুশ বিমানের আড়ালে লুকিয়েছিল ইসরাইলি বিমান’
https://parstoday.ir/bn/news/world-i64566-রুশ_বিমানের_আড়ালে_লুকিয়েছিল_ইসরাইলি_বিমান’
সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইহুদিবাদী ইসরাইলের কয়কটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০ বিমানের আড়ালে লুকিয়েছিল। ফলে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য ইসরাইল দায়ী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৭:২৩ Asia/Dhaka
  • রাশিয়ার রাডারের চিত্র
    রাশিয়ার রাডারের চিত্র

সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইহুদিবাদী ইসরাইলের কয়কটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০ বিমানের আড়ালে লুকিয়েছিল। ফলে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য ইসরাইল দায়ী।

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্যের ভিত্তিতে একথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।  

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্য অনুযায়ী সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকৃতপক্ষে ইসরাইলের একটি এফ-১৬ বিমানকে টার্গেট করেছিল। কিন্তু আকস্মিকভাবে ক্ষেপাস্ত্রটি তার গতিপথ পরিবর্তন করে এবং রুশ বিমানে আঘাত হানে।

রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, এই ঘটনা এবং ১৭ সেপ্টেম্বরের ঘটনার মুহূর্তে ইসরাইলি বিমানগুলোর অবস্থান এ কথাই প্রমাণ করছে যে, রাশিয়ার বিরাট বিমানটিকে ইসরাইলি বিমানগুলো ঢাল হিসেবে ব্যবহার করছিল।  

তিনি জোর দিয়ে বলেন, রাডার ইমেজ থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং ইসরাইল ও রুশ বিমানের অবস্থান পরিষ্কারভাবে চিহ্নিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫