জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i64596-জাহাজ_বিধ্বংসী_সুপারসনিক_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_করল_রাশিয়া
রাশিয়া প্রথমবারের মতো পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার আকাশে আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৭:১৬ Asia/Dhaka
  • পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
    পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

রাশিয়া প্রথমবারের মতো পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার আকাশে আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

রুশ নৌবাহিনীর সরবরাহ করা এক ভিডিওতে দেখা যায়- আর্কটিকের কোটেনলি দ্বীপের একটি উপকূল থেকে ভ্রাম্যমান ব্যবস্থার মাধ্যমে পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর সেটি ল্যাপটেভ সাগরে থাকা কৃত্রিম শত্রুর কয়েকটি জাহাজের দিকে ছুঁটে যায়।   

রুশ নৌবাহিনী জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩,১৮০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ছুঁটতে পারে এবং ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি মধ্যম মানের উচ্চতা কিংবা খুব নিচু দিয়ে উড়তে পারে। যদিও এ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে তবে শত্রুর স্থল অবস্থানেও হামলা করতে সক্ষম।#   

পার্সটুডে/এসআইবি/২৬