সিরিয়া থেকে ইরানকে বের করে দিতে পারে না আমেরিকা: মার্কিন প্রতিনিধি
https://parstoday.ir/bn/news/world-i64633-সিরিয়া_থেকে_ইরানকে_বের_করে_দিতে_পারে_না_আমেরিকা_মার্কিন_প্রতিনিধি
সিরিয়া থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আমেরিকা কিংবা রাশিয়া কেউই বের করে দিতে পারে না। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একথা বলেছেন।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৩:৪১ Asia/Dhaka
  • সিরিয়ায় কোনো একটি অভিযানের সময় সামরিক পরামর্শ দিচ্ছেন ইরানের আইআরজিসি\'র কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি
    সিরিয়ায় কোনো একটি অভিযানের সময় সামরিক পরামর্শ দিচ্ছেন ইরানের আইআরজিসি\'র কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি

সিরিয়া থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আমেরিকা কিংবা রাশিয়া কেউই বের করে দিতে পারে না। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একথা বলেছেন।  

জেফরি বলেন, “যেহেতু দামেস্ক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইরান দেশটিতে কাজ করছে সে কারণে তাদেরকে সিরিয়া ছাড়ার ব্যাপারে কেউ বাধ্য করতে পারে না। আমরাও ইরানকে সিরিয়া ছাড়তে বাধ্য করব না, এমনকি রাশিয়াও তা করতে পারবে না। কারণ শক্তি প্রয়োগ করলে পাল্টা শক্তি প্রয়োগ কিংবা সামরিক সংঘাতের প্রশ্ন রয়েছে।”

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি

মার্কিন প্রতিনিধি বলেন, “এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক চাপ সৃষ্টির বিষয়। কার্যত সিরিয়া সরকারই এ বিষয়ে কিছু করতে পারে যারা ইরানকে আমন্ত্রণ জানিয়েছে।” মার্কিন এ কর্মকর্তা আরো বলেন, “আমাদের প্রত্যাশা হচ্ছে শেষ পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলে অথবা কোনো একটা পর্যায়ে সিরিয়া সরকার মনে করবে ইরানি সেনাদের আর সিরিয়ায় থাকার দরকার নেই।”

জেমস জিফরি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইরানি সেনারা যতক্ষণ সিরিয়ায় আছে ততক্ষণ পর্যন্ত মার্কিন সেনাদের থাকা দরকার। তবে এর অর্থ নয় যে, সিরিয়ায় আমেরিকার সেনা থাকতেই হবে।”#

পার্সটুডে/এসআইবি/২৮