কাগজপত্রহীন শিশুদেরকে নির্জন মরুভূমিতে নিচ্ছে ট্রাম্প প্রশাসন
https://parstoday.ir/bn/news/world-i64700-কাগজপত্রহীন_শিশুদেরকে_নির্জন_মরুভূমিতে_নিচ্ছে_ট্রাম্প_প্রশাসন
আমেরিকায় বৈধ কাগজপত্রহীন অভিবাসী শিশুদেরকে রাতের বেলায় টেক্সাসের একটি নির্জন মরুভূমির ক্যাম্পে নেয়া হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ১১:০৬ Asia/Dhaka
  • অবৈধ অভিবাসীদেরকে ধরে কারাগারে নেয়া হচ্ছে (ফাইল ফটো)
    অবৈধ অভিবাসীদেরকে ধরে কারাগারে নেয়া হচ্ছে (ফাইল ফটো)

আমেরিকায় বৈধ কাগজপত্রহীন অভিবাসী শিশুদেরকে রাতের বেলায় টেক্সাসের একটি নির্জন মরুভূমির ক্যাম্পে নেয়া হচ্ছে।

আমেরিকার বহসংখ্যক সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যরাতে এ ধরনের শিশুদেরকে মরুভূমির ক্যাম্পে নেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রায় ১৩ হাজার শিশুকে অবৈধ হিসেবে আটক করেছে এবং তাদেরকে টেক্সাসের মরুভূমিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তাদেরকে ১০০ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

এ ধরনের বহু অভিবাসী শিশুকে মা-বাবা থেকে আলাদা করেছে মার্কিন প্রশাসন

মার্কিন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে- এ পর্যন্ত এক হাজার ৬০০’র বেশি শিশুকে টেক্সাসের ক্যাম্পে নেয়া হয়েছে এবং বাকিদেরও নেয়া হবে।

আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের মুখপাত্র এভলিন স্টফারের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টেক্সাসের ওই ক্যাম্প অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ ব্যবহার করা হবে।

বর্ডার গার্ডের সদস্যরা অভিবাসী মাকে তল্লাশি করছে আর শিশুটি ভয়ে কাঁদছে

ট্রাম্প প্রশাসন অভিবাসন-বিরোধী যে অবস্থান নিয়েছে তার আওতায় আমেরিকায় বহু মানুষকে আটক করা হয়েছে এবং বহু শিশুকে তাদের মা-বাবা থেকে আদালা করা হয়েছে। চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এ পদক্ষেপ বন্ধের নির্দেশ দিলেও তা অব্যাহত রয়েছে। হাজার হাজার শিশু অসহায়ভাবে মা-বাবা থেকে আলাদা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১