আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবান আন্তরিক নয়: আব্দুল্লাহ আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i66035-আফগানিস্তানে_শান্তি_প্রতিষ্ঠায়_তালেবান_আন্তরিক_নয়_আব্দুল্লাহ_আব্দুল্লাহ
আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, তার দেশে চলমান সংঘাত অবসানের ব্যাপারে উগ্র তালেবান গোষ্ঠী মোটেই আন্তরিক নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ১৭:০৩ Asia/Dhaka
  • আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ
    আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ

আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, তার দেশে চলমান সংঘাত অবসানের ব্যাপারে উগ্র তালেবান গোষ্ঠী মোটেই আন্তরিক নয়।

আব্দুল্লাহ গতকাল (বুধবার) তালেবান সন্ত্রাসীদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে বলেন, আফগানিস্তানে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে আমেরিকার প্রচেষ্টা সত্ত্বেও এ বিষয়ে তালেবান এখনো কোনো আন্তরিকতা দেখায় নি।    

ফ্রান্সের প্যারিসে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল্লাহ বলেন, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে আমাদের অভিজ্ঞতা বলছে যে এ শান্তি প্রক্রিয়ার অংশ নেয়ার ব্যাপারে তালেবান এখন পর্যন্ত গভীর আন্তরিকতা প্রদর্শন করে নি।#

পার্সটুডে/বাবুল আখতার/২২