সিরিয়ায় মার্কিন জোটের আবারো নির্বাচার হামলা: ১৪ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i66074-সিরিয়ায়_মার্কিন_জোটের_আবারো_নির্বাচার_হামলা_১৪_ব্যক্তি_নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবারো ১১ বেসামিক ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৪:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন জোটের আবারো নির্বাচার হামলা: ১৪ ব্যক্তি নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবারো ১১ বেসামিক ব্যক্তি নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র গতকাল শুক্রবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা  সানাকে  জানিয়েছে, মার্কিন জোটের জঙ্গিবিমান দেইর আয জোর প্রদেশের  আল শাফা গ্রামে কয়েক দফা বোমা বর্ষণ করলে তিন নারী এবং পাচ শিশুসহ এসব বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছেন। এদিকে আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জঙ্গিবিমান আজ (শনিবার) একই প্রদেশের হাজিন শহরের উপকণ্ঠে অবস্থিত আল বুকান গ্রামে বোমা বর্ষণ করলে অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়। এছাড়া, এ হামলায় আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বধীন জোটের হামলায় দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায় নি। বরং বেসামরিক লোকজন নিহত হয়েছে এবং দায়েশকে উল্টো সহযোগিতা করার বহু খবর বের হয়েছে।#  

পার্সটুডে/বাবুল আখতার/২২