আফগানিস্তানে বাড়ছে তালেবানের নিয়ন্ত্রণ; আরও ২০ পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/world-i66126-আফগানিস্তানে_বাড়ছে_তালেবানের_নিয়ন্ত্রণ_আরও_২০_পুলিশ_নিহত
আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালেবানের হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। আজ (সোমবার) ফারাহ'র প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানেহ এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 'লাশ ওয়া জুয়াইন' জেলার নতুন পুলিশ প্রধানও রয়েছেন। আহতদের মধ্যে প্রদেশের উপ-পুলিশ প্রধান আছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ১৩:০৬ Asia/Dhaka
  • আফগান নিরাপত্তা বাহিনী
    আফগান নিরাপত্তা বাহিনী

আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালেবানের হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। আজ (সোমবার) ফারাহ'র প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানেহ এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 'লাশ ওয়া জুয়াইন' জেলার নতুন পুলিশ প্রধানও রয়েছেন। আহতদের মধ্যে প্রদেশের উপ-পুলিশ প্রধান আছেন।

গতকাল বিকেলে জেলার নয়া পুলিশ-প্রধান গাড়িবহর নিয়ে পরিচিতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হামলার শিকার হন।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। কোনো কোনো সূত্র বলছে, আফগানিস্তানের অর্ধেক অঞ্চল এখন কার্যত তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

গত শুক্রবারও খোস্ত প্রদেশে সেনাঘাঁটির একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় ২৬ জন নিহত ও বহু লোক আহত হয়।  

মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত আফগান নিরাপত্তা বাহিনীর ৩০ হাজার সদস্য নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬