সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i66169-সৌদি_যুবরাজের_সঙ্গে_দেখা_করবেন_না_ট্রাম্প
আজেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সময় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৮ ০৭:৪২ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

আজেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সময় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, “আমি জানি জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কর্মসূচি রয়েছে এবং তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আমার মনে হয় বাড়তি আর কোনো কর্মসূচি হাতে নেয়া সম্ভব হবে না। সাক্ষাৎ হোক বা না হোক, প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না।”

ডোনাল্ড ট্রাম্প

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্ব থেকে সৌদি আরবকে সমর্থন না করার জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি হয়েছে তখন হোয়াইট হাউজের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।    

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছেন- নেতাসহ জি-২০ সম্মেলনের সময় চীন জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক রয়েছে। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন।#

পার্সটুডে/এসআইবি/২৮