জাপান উপকূলে মার্কিন বিমানের সংঘর্ষ: ৫ মেরিন নিখোঁজ
https://parstoday.ir/bn/news/world-i66382-জাপান_উপকূলে_মার্কিন_বিমানের_সংঘর্ষ_৫_মেরিন_নিখোঁজ
জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে আমেরিকার দুটি বিমানের সংঘর্ষে অন্তত ৫ মেরিন সেনা নিখোঁজ হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৮:৩৫ Asia/Dhaka
  • মার্কিন কেসি-১৩০ বিমান থেকে তেল নেয়ার মহড়া দিচ্ছে এফ/এ-১৮ বিমান (ফাইল ফটো)
    মার্কিন কেসি-১৩০ বিমান থেকে তেল নেয়ার মহড়া দিচ্ছে এফ/এ-১৮ বিমান (ফাইল ফটো)

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে আমেরিকার দুটি বিমানের সংঘর্ষে অন্তত ৫ মেরিন সেনা নিখোঁজ হয়েছে।

আজ (বৃহস্পতিবার) একটি রিফুয়েলিং বিমান ও একটি জঙ্গিবিমানের মধ্যে সংঘর্ষে ওই ৫ সেনা নিখোঁজ হয়। বিমান দুটি সাগরের বুকে ভেঙে পড়েছে বলে জাপান ও আমেরিকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুর্ঘটনার কবলে পড়া সাত মেরিন সেনার মধ্যে দুজনকে পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত এফ/এ-১৮ হর্নেট বিমান এবং কেসি-১৩০ হারকিউলেস বিমানের আরোহী ছিলেন তারা। উদ্ধার করা এক সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে তবে দ্বিতীয় জনের বিষয়ে বিস্তারিত কিছু বলে নি জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় বুধরাত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমান দুর্ঘটনার পর ছয়টি হেলিকপ্টার ও তিনটি জাহাজ অনুসন্ধান তৎপরতায় যোগ দেয়। বিমান দুর্ঘটনার বিষয়ে জাপান ও আমেরিকা পরস্পরের মধ্যে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে বলে জানিয়েছেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইয়োয়াইয়া।#  

পার্সটুডে/এসআইবি/৬