সিরিয়ায় ইরান যা খুশি তাই করতে পারে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i67055-সিরিয়ায়_ইরান_যা_খুশি_তাই_করতে_পারে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ায় যা খুশি তাই করতে পারে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেছেন
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৯ ০৭:১৭ Asia/Dhaka
  • সিরিয়া প্রসঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    সিরিয়া প্রসঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ায় যা খুশি তাই করতে পারে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেছেন

তিনি বলেন, “সিরিয়া থেকে ইরান তাদের লোকজন সরিয়ে নিচ্ছে তবে তারা সেখান যা খুশি তাই করতে পারে।”

সিরিয়া থেকে কখন মার্কিন সেনা প্রতাহার করা হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব তিনি দেন নি। তিনি বলেন, “আমি জানি না; কেউ কেউ বলেন চার মাস লাগবে কিন্তু আমি ঠিক এমনটা বলি নি।” ট্রাম্প বলেন, “আমরা কুর্দিদেরকে রক্ষা করতে চেয়েছি তার মানে এই নয় যে, আমরা সিরিয়ায় চিরদিন থাকব।”

সিরিয়ায় মার্কিন সেনা

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এরপর ইহুদিবিদাী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার চার মাস বিলম্বিত করার জন্য অনুরোধ করেছেন বলে খবর বের হয়েছে।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা অনুযোগের সুরেই বলেন, “আমরা সিরিয়াকে চাই না। কয়েক বছর আগেই ওবামা সিরিয়া ছেড়ে দিয়েছেন তখন তিনি সীমা অতিক্রিম করেন নি। কিন্তু অনেক পরে এসে ৫৯টি ক্ষেপণাস্ত্র মেরে আমি তা করেছি।”#

পার্সটুডে/এসআইবি/৩