রুশ-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা বানচাল করল সিনেট
https://parstoday.ir/bn/news/world-i67384-রুশ_বিরোধী_নিষেধাজ্ঞা_প্রত্যাহারে_ট্রাম্পের_পরিকল্পনা_বানচাল_করল_সিনেট
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করেছিলেন তার বিরোধিতা করে একটি নতুন প্রস্তাব পাস করেছে  সিনেট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৯ ১২:২২ Asia/Dhaka
  • রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন
    রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করেছিলেন তার বিরোধিতা করে একটি নতুন প্রস্তাব পাস করেছে  সিনেট।

ডেমোক্র্যাট দলের সিনেটররা এ প্রস্তুাব তুললেও কয়েকজন রিপাবলিকান সিনেটর তাতে সমর্থন দিয়েছেন। নিষেধাজ্ঞা বহাল রাখার লক্ষ্যে আনা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৫৭টি আর বিপক্ষে ভোট পড়ে ৪২টি। রাশিয়ার বিশাল তিনটি কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন সিনেট

মার্কিন সিনেটররা দাবি করছেন, এই তিনটি কোম্পানির সঙ্গে রুশ ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কার সম্পর্ক রয়েছে; তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বলেও বিবেচনা করা হয়।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত ২০১৭ সালের একটি আইনের ভিত্তিতে সিনেটে সংখ্যলঘু দলের নেতা চাক শুমার এ প্রস্তাব আনেন। ওই আইনে মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা কমানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫