পোল্যান্ড সম্মেলন বয়কটের জন্য ইউরোপের প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i67420-পোল্যান্ড_সম্মেলন_বয়কটের_জন্য_ইউরোপের_প্রতি_আহ্বান
মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলন বয়কটের জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ-বিরোধী সংগঠন কোড পিংক।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৯ ১৯:৩৫ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের সংসদ
    ইউরোপীয় ইউনিয়নের সংসদ

মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলন বয়কটের জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ-বিরোধী সংগঠন কোড পিংক।

আগামী মাসে আমেরিকার উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সম্মেলনে যোগ না দেয়ার জন্য কোড পিংক ওয়েবাসইটের মাধ্যমে পিটিশন জমা দেয়া শুরু করেছেন। এ পিটিশনে ইউরোপের দেশগুলোকে ওই সম্মেলনে যোগ না দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্মেলন অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন। কোড পিংক বলছে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়াতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তারা বলছে, আমেরিকার যুদ্ধংদেহী সম্মেলনে যোগ না দিয়ে ইউরোপের উচিত ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা।

কোড পিংক আরো বলেছে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টির জন্য আমেরিকা পোল্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/১৭