সিরিয়ার ওপর হামলা আর সহ্য করা হবে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i67463-সিরিয়ার_ওপর_হামলা_আর_সহ্য_করা_হবে_না_রাশিয়া
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনঃনির্মাণের চেষ্টা করছে। সেখানে আর কোনো হামলা সহ্য করা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৯ ১৫:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দৃশ্য
    সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দৃশ্য

সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনঃনির্মাণের চেষ্টা করছে। সেখানে আর কোনো হামলা সহ্য করা হবে না।

রাশিয়ার কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, ইসরাইলের হামলার কারণে কয়েকটি এয়ারলাইন্স তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। অথচ এসব এয়ারলাইন্স সিরিয়ায় তাদের ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল।

সিরিয়ায় মোতায়েন করা এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়া ও তার মিত্রদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পর্যবেক্ষকরা মনে করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের লড়াই বিঘ্নিত করতেই ইসরাইল এসব হামলা চালায়।

সিরিয়ায় ইসরাইলের হামলা ঠেকাতে রাশিয়া দামেস্ক সরকারকে সম্প্রতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে। ইসরাইল এর বিরোধিতা করলেও তাতে কান দেয় নি মস্কো।#

পার্সটুডে/এসআইবি/১৯