রাশিয়ার ২ বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও কানাডা
https://parstoday.ir/bn/news/world-i67656-রাশিয়ার_২_বোমারু_বিমান_তাড়িয়ে_দিল_আমেরিকা_ও_কানাডা
রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা  ও কানাডার চারটি যুদ্ধবিমান। শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ১৭:৫২ Asia/Dhaka
  • রাশিয়ার দূরপাল্লার টিইউ বোমারু বিমান
    রাশিয়ার দূরপাল্লার টিইউ বোমারু বিমান

রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা  ও কানাডার চারটি যুদ্ধবিমান। শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।

তারা বলেছে, রয়্যাল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় শুক্রবার সকালে প্রবেশ করে রাশিয়ার দুটি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। তবে রুশ বিমানগুলো আমেরিকা বা কানাডার সীমানায় প্রবেশ করে নি; বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। এ সময় তা সনাক্ত করে দুটি এফ-২২ এবং দুটি সিএফ-১৮ যুদ্ধবিমান। তবে রাশিয়া, আমেরিকা ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটে নি।

মার্কিন এফ-২২ জঙ্গিবিমান

নোরাড বলেছে, আমেরিকা অথবা কানাডার আকাশসীমা নজরদারি করতে তারা ব্যবহার করে রাডার, স্যাটেলাইট ও যুদ্ধবিমান। নোরাডের কাছে আমেরিকা ও কানাডার ভৌগোলিক সীমানা রক্ষা করার বিষয়টিই বেশি গুরুত্ব পায়।

এই প্রথম রাশিয়া ও আমেরিকার যুদ্ধবিমান এমন কাছাকাছি বা মুখোমুখি হয় নি বরং সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে।# 

পার্সটুডে/এসআইবি/২৭