সিরিয়ার ওপর হামলা: ইসরাইলকে সতর্ক করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i67736-সিরিয়ার_ওপর_হামলা_ইসরাইলকে_সতর্ক_করল_আমেরিকা
সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গতকাল (মঙ্গলবার) সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় এসব কথা বলেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৯ ২১:০০ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস
    মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস

সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গতকাল (মঙ্গলবার) সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়ার ওপর ইসরাইলের অব্যাহত বিমান হামলার ফলে দিন দিন ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ঝুঁকি বাড়ছে। এ ধরনের হামলার কারণে এক পর্যায়ে ইসরাইলের ওপর ইরান হামলা করে বসতে পারে।

সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ড্যানিয়েল কোটস তার ভাষায় বলেন, “আমাদের মতে ইসরাইলের সঙ্গে বড় ধরনের সশস্ত্র সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে ইরান। কিন্তু ইসরাইলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির কারণে তেল আবিবের বিরুদ্ধে পাল্টা হামলার সম্ভাবনা বাড়ছে।” এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়ে চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোটস বলেন, এ কারণে সংঘাত বেড়ে যেতে পারে।  

ইরানি ক্ষেপণাস্ত্র

ড্যানিয়েল কোটস আরো বলেন, সিরিয়ায় স্থায়ী ঘাঁটি গড়ার চেষ্টা করছে ইরান এবং ইসরাইলি হামলা সত্ত্বেও সম্ভবত তারা প্রতিরোধ যোদ্ধাদের নেটওয়ার্ক রক্ষা করে চলার চেষ্টা করছে।#     

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ