আমেরিকার মোকাবেলায় বিমানবাহী পরমাণু রণতরি তৈরি করছে চীন
https://parstoday.ir/bn/news/world-i67912-আমেরিকার_মোকাবেলায়_বিমানবাহী_পরমাণু_রণতরি_তৈরি_করছে_চীন
চীন আমেরিকাকে মোকাবেলার জন্য পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। ২০৩৫টি সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরি পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০৮:১১ Asia/Dhaka
  • আমেরিকার মোকাবেলায় বিমানবাহী পরমাণু রণতরি তৈরি করছে চীন

চীন আমেরিকাকে মোকাবেলার জন্য পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। ২০৩৫টি সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরি পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীকে আধুনিকায়নের পর্ব এরই মধ্যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে দেশটি। এরই অংশ হিসেবে চীনা নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ এবং মোকাবেলা করার উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে চীনের একটি মাত্র বিমানবাহী রণতরি রয়েছে।

সাগরে চীনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ (ফাইল ছবি)

কয়েক দশকব্যাপী নিরলস তৎপরতার মধ্য দিয়ে চীনের গণমু্ক্তি ফৌজ নৌবাহিনী বিশ্বের পরাশক্তিমানের প্রায় সমতুল্য বিমানবাহী রণতরি প্রযুক্তি অর্জন করেছে। কিন্তু এখনো চীন এ ক্ষেত্রে যুদ্ধ অভিজ্ঞতার বিষয়ে পিছিয়ে রয়েছে।

গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে কোনো কোনো দ্বীপের ওপর চীনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করছে আঞ্চলিক এক বা একাধিক দেশ। আমেরিকা এ সব দেশকে সমর্থন যুগিয়ে চলেছে। এ অবস্থায়, স্বাভাবিক ভাবেই প্রথমেই পরমাণু সক্ষমতা সম্পন্ন বিমানবাহী রণতরি এ অঞ্চলে মোতায়েন করবে বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন