আমেরিকার মোকাবেলায় ভেনিজুয়েলাকে চীন-রাশিয়ার সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i68303-আমেরিকার_মোকাবেলায়_ভেনিজুয়েলাকে_চীন_রাশিয়ার_সমর্থন
সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন এবং রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৩:৩০ Asia/Dhaka
  • ডাক্তারদের সঙ্গে বৈঠকে বক্তব্য দিচ্ছেন নিকোলাস মাদুরো
    ডাক্তারদের সঙ্গে বৈঠকে বক্তব্য দিচ্ছেন নিকোলাস মাদুরো

সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন এবং রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (শুক্রবার) বলেছেন, জোর করে কথিত মানবিক সহায়তা ভেনিজুয়েলাকে গ্রহণে বাধ্য করা উচিত হবে না। এতে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়বে যার পরিণতি ভালো হবে না; এটা কেউ দেখতেও চায় না। তিনি বলেন, ভেনিজুয়েলার সরকার বড় ধরনের সহিংতা এড়াতে এ পর্যন্ত কার্যকরভাবে শান্ত থেকেছে। আজ আরো পরে ভেনিজুয়েলার একজন মন্ত্রী রুশ নেতাদের সঙ্গে মস্কোয় দেখা করবেন বলে কথা রয়েছে।  

ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো

এদিকে, আমেরিকার কথিত মানবিক সহায়তা যাতে ভেনিজুয়েলার ভেতরে ঢুকতে না পারে সেজন্য ব্রাজিল সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একইসঙ্গে তিনি কলম্বিয়া সীমান্তও বন্ধ করার হুমকি দিয়েছেন। ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো সীমান্তে উপস্থিত থেকে নিজেই মার্কিন সহায়তা প্যাকেজ গ্রহণের পরিকল্পনা করেছেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট মাদুরো বলছেন, মানবিক সহায়তা দেয়ার নামে আমেরিকা ভেনিজুয়েলায় সহিংসতা ছড়িয়ে দিতে চাইছে। অন্যদিকে, ত্রাণ সহায়তা গ্রহণের জন্য আমেরিকা মাদুরোকে শনিবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২