নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্যান্ডার্স, ট্রাম্পকে বললেন ‘বিপজ্জনক’
-
নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বার্নি স্যান্ডার্স
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করে ট্রাম্পকে ‘আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।
ব্রুকলিন কলেজের এ সমাবেশে বহুসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। উপস্থিত লোকজন স্যান্ডার্সের ছবি সম্বলিত ব্যানার নিয়ে তার পক্ষে স্লোগান দেন। সমাবেশে স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এছাড়া, ধনিক শ্রেণির প্রতি ট্রাম্পের বিশেষ আনুকূলের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন স্যান্ডার্স।
স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণার ধরণ দেখে ধারণা করা হচ্ছে- তিনি সমাজের গরিব ও সংখ্যালঘু ভোটারদেরকে বিশেষ গুরুত্ব দেবেন। ২০১৬ সালেও বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কিন্তু ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হন। সে সময়কার নির্বাচনী সমাবেশে স্যান্ডার্সের পক্ষে হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো বিষয় ছিল।#
পার্সটুডে/এসআইবি/৩