চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত; ২ পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/world-i68815-চীনে_যুদ্ধবিমান_বিধ্বস্ত_২_পাইলট_নিহত
চীনের হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০১৯ ১০:২৬ Asia/Dhaka
  • চীনা যুদ্ধবিমান
    চীনা যুদ্ধবিমান

চীনের হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

চীনা সেনাবাহিনীর ওয়েবসাইট পিএলএ মাইক্রোব্লগ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) হাইনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত লেডংয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণে অন্য কোনো ক্ষতি হয়নি। তবে বিমানটি কোন মডেলের ছিল সে সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

দক্ষিণ চীন সাগরের হাইনানে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। সেকারণেই সাগরটি চীনের দখলে রয়েছে বলে দাবি তাদের। তবে তাদের এ দাবি আঞ্চলিক অন্য সরকারগুলো মানতে রাজি নয়।

২০০১ সালে মার্কিন নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের চীনের যুদ্ধবিমানের সংঘর্ষ হলে বিমানটে হাইনানে জরুরি অবতরণ করে।

পার্সটুডে/এসআইবি/১৩