মার্কিন রণতরীতে সংক্রামক রোগের প্রকোপ: ২ মাস বন্দরে ভিড়তে পারছে না
https://parstoday.ir/bn/news/world-i68843-মার্কিন_রণতরীতে_সংক্রামক_রোগের_প্রকোপ_২_মাস_বন্দরে_ভিড়তে_পারছে_না
মার্কিন উভচর রণতরী ইউএসএস ফোর্ট ম্যাকহেনিরিতে মারাত্মক সংক্রামক রোগের প্রকোপ দেখা দিয়েছে। ফলে গত দু'মাসের বেশি সময় ধরে কোনো বন্দরে ভিড়তে পারছে না এটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৪, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • ইউএসএস ফোর্ট ম্যাকহেনিরি
    ইউএসএস ফোর্ট ম্যাকহেনিরি

মার্কিন উভচর রণতরী ইউএসএস ফোর্ট ম্যাকহেনিরিতে মারাত্মক সংক্রামক রোগের প্রকোপ দেখা দিয়েছে। ফলে গত দু'মাসের বেশি সময় ধরে কোনো বন্দরে ভিড়তে পারছে না এটি।

ইউএসএস ম্যাকহেনিরি বর্তমানে পারস্য উপসাগরে মোতায়েন রয়েছে। মার্কিন পঞ্চম নৌবহরের বরাত দিয়ে সিএনএন আরো জানিয়েছে, মামসের মতই ভাইরাসজনিত সংক্রামক রোগ প্যারোটাইটিস দেখা দিয়েছে এ রণতরীতে। এ রোগে প্যারেটিড গ্ল্যান্ড বা গ্রন্থিতে প্রদাহ সৃষ্টি হয়।  

২৫ নাবিকের মধ্যে এ রোগ দেখা দেয়ার পর মার্কিন রণতরীকে সঙ্গরোধ বা কোয়ারেনটাইন অবস্থায় রাখা হয়েছে। জাহাজ থেকে চলতি মাসের ৯ তারিখে এ রোগে আক্রান্ত হওয়ার সর্বশেষ খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর মাসের ২২ তারিখে  ম্যাকহেনিরির নাবিকদের মধ্যে প্রথম এ রোগের প্রকোপ শনাক্ত করা হয়।

অবশ্য, পঞ্চম নৌবাহিনীর সূত্র থেকে বলা হয়েছে, আক্রান্ত কোনো নাবিকরই জীবনের প্রতি কোনো হুমকি দেখা দেয় নি। এ ছাড়া, প্যারোটাইটিসে আক্রান্ত ২৫ জন নাবিকের মধ্যে ২৪জনই নিজ দায়িত্ব পালনের জন্য ফিরে গেছেন।

এদিকে,  সিএনএন জানিয়েছে, সংগরোধের সময়কাল ৩০ দিন হয় এবং সর্বশেষ রোগে আক্রান্ত হওয়ার সময় থেকে এটি হিসাব করা হবে। গত জানুয়ারি মাসে কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগরে ফেরার পথে মার্কিন যুদ্ধজাহাজটি রোমানিয়ার একটি বন্দরে শেষবার ভিড়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন