নিষিদ্ধ ঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i68853-নিষিদ্ধ_ঘোষিত_ক্ষেপণাস্ত্র_পরীক্ষার_প্রস্তুতি_নিচ্ছে_আমেরিকা
মার্কিন সরকার নিষিদ্ধ ঘোষিত দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আগামী আগস্ট মাসে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। আগস্ট মাসেই রাশিয়া ও আমেরিকা আইএনএফ চুক্তি বাতিল করবে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৪, ২০১৯ ১৭:২২ Asia/Dhaka
  • ক্রুজ ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)
    ক্রুজ ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)

মার্কিন সরকার নিষিদ্ধ ঘোষিত দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আগামী আগস্ট মাসে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। আগস্ট মাসেই রাশিয়া ও আমেরিকা আইএনএফ চুক্তি বাতিল করবে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে তার মধ্যে একটির পাল্লা এক হাজার কিলোমিটার এবং অন্যটির পাল্লা তিন থেকে চার হাজার কিলোমিটার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সই করা আইএনএফ চুক্তি থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ৯এম-৭২৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস না করলে আমেরিকা আইএনএফ থেকে বেরিয়ে যাবে। রাশিয়া চুক্তি লঙ্ঘন করছে বলেও ট্রাম্প অভিযোগ তুলেছেন।

অন্যদিকে রাশিয়া বলছে, মার্কিন প্রেসিডেন্ট যেসব তথ্যের ভিত্তিতে রাশিয়াকে ৯এম-৭২৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র বাতিল করার কথা বলছে তা সত্য নয়। এ ক্ষেত্রে মার্কিন প্রশাসন অসত্যের আশ্রয় নিয়েছে। ১৯৮৭ সালে আইএনএফ চুক্তি সই করেছিল আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।#

পার্সটুডে/এসআইবি/১৪